বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ওষুধ ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৪ এম
কচুয়ায় ওষুধ ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়, ইনভয়েজ, ক্যাশমেমো ব্যতিত ওষুধ ক্রয়-বিক্রয়, মজুদ ও সকল প্রকার রেজিস্ট্রেশন বিহীন ওষুধ প্রতিরোধসহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে কচুয়া পৌরসভাধীন কাজী মেডিকেল সেন্টার এর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আনোয়ার ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মোসাম্মৎ ফোয়ারা ইয়াসমিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, সংগঠনের উপদেষ্টা সদানন্দন নাহা, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, ওষুধ ব্যবসায়ী ফরহাদ হোসেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital