বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৮ পিএম
মতলব উত্তরে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার (এজেন্ট ব্যাংকিং) আউটলেটের উদ্যোগে এজেন্ট ব্যাংকের অডিটোরিয়মে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে ছেংগারচর বাজার এজেন্ট আউটলেটের হল রূমে এ সমাবেশের আয়োজন করা হয়।

ছেংগারচর বাজার (এজেন্ট-ব্যাংকিং) আউটলেটের স্বত্ত্ব¡াধিকারী গোলাম কাদির মোল্লার সভাপতিত্বে ইসলামী ব্যাংক মতলব শাখার সিনিয়র অফিসার জাফর সাদিক ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর সরকার ডালিম।

বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক মতলব শাখা প্রধান মোহাম্মদ জামাল হোসেন, ব্যবসায়ী ডা. কাউসার মেহেদী প্রমুখ।

Model Hospital

উক্ত সমাবেশে আউটলেটের গ্রাহক, ডিপোজিটর, ট্রিম ডিপোজিটর, রেমিটার, একাউন্ট হোল্ডার, সুধীজন’সহ সকল শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি নিয়মিত ব্যাংকিং কাজগুলো নিজে সম্পন্ন করে এবং সবাইকে ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। সেই সাথে আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসা ও ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital