বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে ৯ম বারের মতো শুরু হতে যাচ্ছে ওয়ান টাচ ক্লাবের প্রাইজমানি মিনি ফুটবল টুর্নামেন্ট

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪১ পিএম
আশিকাটিতে ৯ম বারের মতো শুরু হতে যাচ্ছে ওয়ান টাচ ক্লাবের প্রাইজমানি মিনি ফুটবল টুর্নামেন্ট
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হতে যাচ্ছে ওয়ান টাচ ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজ মানি মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৩।
টুর্নামেন্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী উক্ত টুর্নামেন্টে প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা ৫ জন ও অতিরিক্ত থাকবে ২ জন। প্রত্যেক দলকে নিজস্ব জার্সি ও একটি বল নিয়ে মাঠে নামতে হবে। প্রতি হলুদ কার্ডে ২০০ টাকা ও লাল কার্ডের জন্য ৫০০ টাকা জরিমানা করা হবে। এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না। নূতন খেলোয়ার খেলতে হলে তার জন্য ২০০ টাকা জমা দিতে হবে। প্রতি দলকে মাঠ ফি দিতে হবে ১০০ টাকা। কমিটির নিজস্ব কোন দল থাকবে না। খেলা আরম্ভ হওয়ার ২০ মিনিট পূর্বে দল মাঠে উপস্থিত থাকতে হবে। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট দলকে টুর্নামেন্ট হতে বহিষ্কার করা হবে। এছাড়াও কমিটির আরো সিদ্ধান্ত বহাল থাকবে।
টুর্নামেন্টে দল প্রতি শুভেচ্ছা ফি ধার্য্য করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আর শুভেচ্ছা ফি জমা দেয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩ইং, রোজঃ বুধবার। খেলার ড্র অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং, রোজঃ শুক্রবার। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিজি ফুটবল প্রেমিদের উক্ত খেলায় অংশগ্রহণে সাদর আমন্ত্রণ জানান। প্রয়োজনে- ০১৮১৩-০৭১৮১২, ০১৮১৮-৭৬২৩৭১ (জুয়েল মিজি)। যোগাযোগঃ আল আকসা মেডিকেল হল (০১৮১৩-২৫৭৮৯৪)। উক্ত টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় থাকবেন- সিয়াম মিজি ও শ্রাবন মিজি।
উল্লেখ্য, উক্ত চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক মিনি ফুটবল টুর্নামেন্ট সফলতার ৮ বছর পেরিয়ে ৯ বছরের মতো শুরু হতে যাচ্ছে। বিঃ দ্রঃ চ্যাম্পিয়ন ও রানা আপ উভয় দলকেই দেয়া হবে নগদ অর্থ পুরষ্কার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital