বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫২ পিএম
শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়

বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়ন আমাদের এই ক্ষুদ্র দেশকে এক ব্যাপক পরিবর্তনের মাধ্যমে বিশ্বের তালে তাল মিলিয়ে চলতে সক্ষম হচ্ছে। এই সরকারের উন্নয়ন শুধু শহর বা নগর নয়। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পড়েছে উন্নয়নের ছাপ। শিক্ষা, আইসিটি, কৃষি সহ সকল ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষরতা রেখে চলেছে সরকারের কর্মকান্ডে। চাঁদপুর পৌরসভা পরিচালিত নতুন বাজার এলাকায় অবস্থিত পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়টি স্বাধীনের পর প্রতিষ্ঠা থেকে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিদ্যালয়টি কয়েক বছর ধরে পরীক্ষায় পাসের হারে শীর্ষস্থানে রয়েছে। বীর মক্তিযোদ্ধা শহীদ জাবেদের নামেই ১৯৭২ সালে নির্মিত হয় চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠিত হয়ে হাঁটি-হাঁটি পা-পা করে বর্তমানে একটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা বেখে চলেছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল হোসেন ঢালী, মোস্তাফিজুর রহমান ঢালী, শেখ মোহাম্মদ মফিজ উদ্দিন। তারা সবাই প্রয়াত। ২০১০ সাল থেকে বর্তমানে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক। তিনি দক্ষতা দিয় কর্মকাণ্ডকে যেমনি সচল রেখেছেন তেমনি আন্তরিকতা দিয়ে সহকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের নিকট প্রশংসিত।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে চাঁদপুরে প্রথম মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ফরিদগঞ্জের টুবগিতে মৃত্যু বরণ করেন শহীদ জাবেদ। প্রতিষ্ঠানটি প্রথমে টিন সেট শুরু হয়। পরবর্তীতে ছোট একটি ছাদ ঢালাই ভবন নির্মাণ করে কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকালে এ বিদ্যালয়টির টিনের ঘর থেকে ১তলা ভবন নির্মাণের পর বর্তমানে চার তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।
এ পর্যন্ত বিদ্যালয়টি এলাকায় শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে বর্তমানে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছে। ৭শ’ ৫০ জন শিক্ষার্থী এবং ২৬ জন শিক্ষক কর্মরত রয়েছে। পাসের হার শতকরা ৯৯ ভাগ। বিদ্যালয়ে ২০২২ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ৩০ জন। এতে শতভাগ উত্তীর্ণ হয়েছে।

এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন পর্যায়ের কর্মক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। এই প্রতিষ্ঠান থেকে সৃষ্টি হয়েছে অনেক প্রথিতযশা চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, রাজনীতিবীদ, আইনজীবী, ব্যবসায়ী, যারা দেশ-বিদেশে স্ব-মহিমায় সমুজ্জ্বল ছিলেন এবং বর্তমানে আছেন।

Model Hospital

জানা যায়, স্কুলটিতে সব ধরনের জাতীয় দিবস পালনসহ জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে বিদ্যালয়টি।

চাঁদপুরের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’ চাঁদপুর পৌরসভার মেয়র এবং প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান জুয়েলের একান্ত প্রচেষ্টায় চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হয়েছে ২০২২ সালের ৯ নভেম্বর। যেটির এখন পরিবর্তিত নাম পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই প্রতিষ্ঠানে পাঠদান চলবে।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃংখলাবোধ ও নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রতিদিন ক্লাস বসার ১৫ মিনিট আগে সমাবেশ অনুুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ও আন্যান্য শিক্ষকগণ সমাবেশে উপস্থিত থাকেন।বালকদের: ব্লু শার্ট ও কালো প্যান্ট, সাদা জুতা, মোজা,কালো, বেল্ট। বালিকাদের ব্লু কামিজ, সাদা স্যালোয়ার, সাদা স্কাপ, সাদা জুতা ও মোজা।

বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর ডিজিটাল হাজিরা, আই.ডি নম্বর রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ নাম, শ্রেণি, শাখা, রোল ও আই.ডি নম্বর সম্বলিত পরিচয় পত্র দেয়া হয়। বিদ্যালয়ে অবস্থান পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে আই.ডি কার্ড সংগে রাখতে হয়।

বর্তমান যুগ কম্পিউটারের যুগ। তাই কম্পিউটার শিক্ষাকে বাদ দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলর জন্য আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এজন্যে প্রতিটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত আই,সি,টি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিদ্যালয়ে ১টি সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা ল্যাবে শিক্ষার্থীদের আই,সি,টি ক্লাস নিয়ে থাকে।

সুস্থ দেহে সুন্দর মন” একটি কর্র্মঠ জাতি গড়ে উঠার প্রথম শর্ত হলো সুসাস্থের অধিকারী জনগোষ্ঠী। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ ও ভ্রাতৃত্ব জাগ্রত করা,নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটালে, সর্বোপরি দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। এজন্য বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিচর্চা অপরিহার্য। এ লক্ষ্যে প্রতি বছরই বিদ্যালয়ে নাটক, গান, নাচ, আবৃত্তি, সংগীত ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক বলেন, মেয়র মহোদয় পৌর এলাকায় উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নেও সব রকম সহায়তা দিয়ে যাচ্ছেন, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পরে।’ এই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা নতুন এক সভ্যতার স্বপ্ন দেখছি।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ