সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১০:১০ এম
চাঁদপুরে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

সজীব খান : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ পাদদেশে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। একই সময়ে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর একই স্থানে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের পক্ষে ডিসি অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশের পক্ষে এসপি মো. মিলন মাহমুদ, নৌ পুলিশ, পিবিআই চাঁদপুর জেলা, সিআইডি চাঁদপুর জেলা, চাঁদপুর রেলওয়ে থানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটি চাঁদপুর, প্রেসক্লাব চাঁদপুর, সিভিল সার্জন চাঁদপুর, চেয়ারম্যান জেলা পরিষদ চাঁদপুর, জেলা কারাগার, আনসার ও ভিডিপি চাঁদপুর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর, চাঁদপুর সরকারি জেনারেল হসপিটাল, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন চাঁদপুর সদর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, চাঁদপুর পৌরসভার পক্ষে পুষ্পস্তবক অর্পণে নেতৃত্বদেন মেয়র মো. জিল্লুুর রহমান।

Model Hospital

পুষ্পস্তবক অর্পণ করেন পরিবার পরিকল্পনা বিভাগ চাঁদপুর, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চাঁদপুর, জেলা সমবায় কার্যালয় চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, বিএমএ চাঁদপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর, সদর থানা মহিলা আওয়ামী লীগ, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি চাঁদপুর, ড্যাপোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর, পপুলার লাইফ উন্স্যুরেন্স কোম্পানী চাঁদপুর, গণপূর্ত বিভাগ চাঁদপুর, এলজিইডি চাঁদপুর, সরকারি আইন কর্মকর্তা চাঁদপুর, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস।

এছাড়াও সরকারি অন্যান্য দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয় জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন। এছাড়ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মসূচি পর্যায়ক্রমে পালিত হবে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।