বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর হাসপাতালে ঔষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালের দৌরাত্ম্য অতিষ্ঠ রোগীরা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪০ পিএম
চাঁদপুর সদর হাসপাতালে ঔষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালের দৌরাত্ম্য অতিষ্ঠ রোগীরা
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। অভিযোগ রয়েছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো নিয়ম না মেনেই যখন-তখন ঢুকে পড়ছেন চিকিৎসকের কক্ষে। এরা আগে থেকেই চিকিৎসকদের সঙ্গে চুক্তি করে নেন। কখনো আবার রোগীরা চিকিৎসকের কক্ষ থেকে বাইরে আসার সঙ্গে সঙ্গে তারা প্রেসক্রিপশন নিয়ে শুরু করেন টানাহিঁচড়া। তাদের সঙ্গে থাকে মোবাইল ফোনে মূহুর্তে ছবি উঠিয়ে whatsapp গ্রুপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রোগী কিংবা রোগীর সঙ্গের লোকেরা খুবই বিরক্ত এতে। তাদের এই হেনস্তার শেষ কোথায়?
শনিবার (২৩ সেপ্টেম্বর) সদর হাসপাতালে এমন চিত্রও দেখা যায়।
এদিকে, রিপ্রেজেন্টেটিভদের ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিলেও তারা তা মানছেন না।
এ বিষয়ে কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলতে যোগাযোগ করলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
চাঁদপুর জেলার প্রায় ৩০লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসার স্থল চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন চিকিৎসা পেতে গড়ে এক হাজারেরও বেশি রোগী আসেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন জরুরি চিকিৎসার জন্য প্রতিদিন দুইশ থেকে সাড়ে তিনশ রোগী ভর্তি হন। ফলে, রোগীর ভিড় সামলাতেই হিমশিম খান চিকিৎসকেরা। কিন্তু, চিকিৎসা না মিললেও রিপ্রেজেন্টেটিভদের ওষুধ বিক্রির প্রচারণা ঠিকই চলছে। কিন্তু হাসপাতালে সেবা নিতে এসে বিরম্বনায় পড়তে হচ্ছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভদের কারনে।
কবির নামের এক ব্যক্তি জানান, গত সপ্তাহে তিনি তার মাকে নিয়ে এসেছিলেন আজ এসেছেন তার ভাগ্নীকে ডাক্তার দেখাতে। হাসপাতালে ঢোকার আগেই ক্লিনিকের দালালরা তাকে ঘিরে ধরে খুব কম মূল্যে তাদের ক্লিনিকে অপারেশনসহ সব কিছু করা হয় এমন অফার দিয়ে টেনে ধরে। এরকম বিড়ম্বনা চলছেই। তিনি ক্ষোভের সাথে বলেন, এ হাসপাতালে কোন শৃংখলা নেই।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য চরমে বহির্বিভাগের বিভিন্ন কক্ষে দেখা যায় সেখানে ভিতরে ও বাহিরে কিছু সংখ্যক নারী ও পুরুষ, উল্লেখ্য সংগীতা দালাল থাকে।
হাসপাতালে আসা রোগীদের নানান ভয় দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে দালালচক্র।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিন আশপাশের অন্তত ১০ টি ডায়াগনস্টিকের ১৫-২০ জন দালালকে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে ঘোরাফেরা করতে দেখা যায়। এর মধ্যে নারী দালালের সংখ্যাই বেশি। এই নারীরা রোগী সেজে বহির্বিভাগের চিকিৎসকের কক্ষে ঢুকে পড়েন। এরপর চিকিৎসক ব্যবস্থাপত্র লেখা শেষ করলেই রোগীর হাত থেকে ব্যবস্থাপত্র নিয়ে নেন তাঁরা। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের সেসব ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করা হয়। দালালদের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে।
হাসপাতালের চিকিৎসকের চেম্বার থেকে বের হচ্ছেন আব্দুস ছাত্তার নামের একজন ৫০বছর বয়সী রোগী। বের হওয়া মাত্রই হাসপাতালের টিকিটি কাউন্টারের সামনে ৫/৬ জন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাকে ঘিরে ধরলেন। তার পর হাতের চিকিৎসকের ব্যাবস্থাপত্রটি নিয়ে নিলেন। দেখলেন চিকিৎসক কী কী ওষুধ লিখেছেন। অন্যদিকে একজন মোবাইল ফোনে ব্যাবস্থাপত্রটির ছবি তুলছেন। একজনের ছবি উঠানো শেষ হলে আর একজন নিয়ে ছবি তুলছেন। এভাবে কয়েকজনের হাত ঘুরে ৩/৪মিনিট পর সেই রোগিকে চিকিৎসা ফেরত দেয়া হলো।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান বলেন, চিকিৎসক রিপ্রেজেন্টেটিভ সম্পর্ক কখনোই রোগী দেখার সময় হতে পারে না।কোনো চিকিৎসক যদি রিপ্রেজেন্টেটিভদের কক্ষে বসিয়ে রেখে তাদের কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লেখান তবে বিষয়টি খতিয়ে দেখে সে চিকিৎসকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোন ওষুধ হাসপাতালে সরবরাহ থাকা সত্ত্বে ও অন্য কোম্পানির ওষুধ রোগীদের ব্যবস্থাপত্রে লেখা নিয়ম নেই। একটা নিয়ম করে তাদেরকে সপ্তাহে একদিন ডাক্তারের সাথে ভিজিট করার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার ১টা থেকে তারা ভিজিট করতে পারবে, কিন্তু তারা হাসপাতালে প্রতিদিনই আসে এটা আমরা অবগত। নির্ধারিত দিন ছাড়া যদি কোন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ভিজিট করতে আসে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। দালালের দৌরাত্ম্য বেড়েছে এটা আমিও শুনেছি, দালাল নির্মূল করতে কিছু সময় লাগবে, তবে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের ঠাঁই হবে না।
উল্লেখ্য, ওষুধ কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনতে হবে, যাদের হাতে চিকিৎসকরা জিম্মি হয়ে আছেন। তাদের প্রতি কঠোর আইন প্রয়োগ করা হলেই কেবল এই দুর্দশার মুক্তি মিলবে। দেশের মানুষ সঠিক ও সুন্দরভাবে চিকিৎসাসেবা নিতে পারবে।’

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ