বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাল সাংবাদিক হৃদয়ের পিতা আবদুল খালেক পাটোয়ারীর ১২ তম মৃত্যু বার্ষিকী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৩ পিএম
কাল সাংবাদিক হৃদয়ের পিতা আবদুল খালেক পাটোয়ারীর ১২ তম মৃত্যু বার্ষিকী

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের অন্যতম সন্মানিত সদস্য সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর পিতা চট্টগ্রাম নাছিরাবাদ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র )  এর সাবেক সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক মরহুম আবদুল খালেক পাটোয়ারীর ১২তম মৃত্যু বার্ষিকী।

২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এরপর শহরের মসজিদের খেদমতের পাশাপাশি, শাহরাস্তি  নিজ গ্রামের বায়তুল ফালাহ জামে মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের আজান সহ মসজিদের খেদমত করেছেন মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত।

মরহুম আবদুল খালেক পাটোয়ারী ১ লা জানুয়ারি ১৯৩৮ সালে শাহরাস্তি উপজেলাস্থ পৌর ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়িতে জন্ম গ্রহণ করেন।  ২৬ সেপ্টেম্বর ২০১২ সালে রাতে  তিনি  মৃত্যুবরন করেন। ২৭ সেপ্টেম্বর জানাজার নামাজ শেষে  মসজিদের পাশেই তাকে কবরস্থ করা হয়।

মরহুম আবদুল খালেক পাটোয়ারীর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা  তাহার নিজ গ্রামের বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Model Hospital

এতিমখানায় খাবার দেয়া হবে বলে তার সন্তান আবদুল জলিল মানিক পাটোয়ারী , ব্যবসায়ী খোরশেদ আলম পাটোয়ারী , সুপ্রিম কোর্ট ও  চট্টগ্রাম জজকোর্ট এর  অ্যাডভোকেট মো: শামসুল আলম পাটোয়ারী, সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম হৃদয় পাটোয়ারী  ও চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর আকতার হোসেন রিপন পাটোয়ারী   জানিয়েছেন।

মরহুমের  তিন মেয়ে, পাঁচ ছেলে ।  তার স্ত্রী বিশিষ্ট সমাজসেবিকা ফিরোজা বেগম  ১০ জুন ২০২০ সালে  চট্টগ্রামে তাহার নিজ ছেলের বাসায় স্বাভাবিকভাবে মৃত্যু বরন করেন।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন তাদের পিতা, মাতার জন্য।
মহান আল্লাহ তাদের জান্নাতবাসী করুন — আমিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital