বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে : ইঞ্জি. শিবলু

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৫ পিএম
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে : ইঞ্জি. শিবলু

কচুয়া উপজেলার মনোহরপুর ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি ও বাংলাদেশ রেলওয়ের সাবেক জিএম প্রয়াত আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম মুশফিকুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে মনোহরপুর ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে মরহুমের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মরহুমের ছোট ভাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সহ সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু।

এসময় তিনি বলেন, সমন্বিত ও ঐক্যবদ্ধভাবেই যেকোন স্থায়ী উন্নয়ন সম্ভব। প্রতিটি মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেই জন্যই তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রভাষক মাও. বশির উল্লাহ’র সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রুহুল আমিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম সাইফুল্লাহ, প্রভাষক মাও. আমির হোসেন ও শামছুল আলম প্রমুখ।

Model Hospital

আলোচনা শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জহিরুল ইসলাম পাটোয়ারী ।

এসময় মরহুমের ভাই শাখওয়াত হোসেন, ডাক্তার মো. ইউসুফ, মো. বেলাল হোসেন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রসংগত: বাংলদেশ রেলওয়ের সাবেক জিএম আলহাজ¦ একেএম মুশফিকুর রহমান সেলিম গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital