বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কালের যাত্রা গণগ্রন্থাগারের আয়োজনে মাদক নিয়ন্ত্রণে গণপাঠাগারের ভূমিকা বিষয়ক সেমিনার

মাদক নির্মূলে গণগ্রন্থাগার মানসিক হাসপাতালের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৫ পিএম
মাদক নির্মূলে গণগ্রন্থাগার মানসিক হাসপাতালের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। বর্তমানে ক্যান্সারের চেয়েও বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে মাদক। এই সমস্যার সমাধানে গণগ্রন্থাগার মানসিক হাসপাতালের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। এমনই একটি গ্রন্থাগার নারায়ণপুরের কালের যাত্রায় গণগ্রন্থাগার। তিনি আরও বলেন, মাদক নির্মূলে সরকারের পাশাপাশি এ ধরনের সামাজিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে। তা না হলে মেধাশূন্য জাতি তৈরি হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে কালের যাত্রা গণগ্রন্থাগারের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণে গণপাঠাগারের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর আবিদুর রেজা তালুকদার।

সেমিনারে মাদক নিয়ন্ত্রণে গণপাঠাগারের ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দুলাল পোদ্দার এবং সহকারী লাইব্রেরিয়ান ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ।

Model Hospital

ঘিলাতলী সপ্রাবির সহকারী শিক্ষক মতিউর রহমান ও নারায়ণপুর সপ্রাবির সহকারী শিক্ষক মাহ্মুদুল হাসানের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন বালা, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপন প্রমুখ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মজুমদার, ছাত্রলীগ নেতা তালুকদার এবিএম মুসা, গ্রন্থাগারিক কামরুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রন্থাগারের পাঠক ও সাধারণ জনগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital