বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জমিজমা বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৫ পিএম
কচুয়ায় জমিজমা বিরোধের জেরে মারধর, থানায় অভিযোগ

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মহদ্দীরবাগ গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রোপরকৃত চারা গাছ কেটে পেলায় বাধাপ্রদান করলে স্বামী ও স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে।

গত বুধবার সকালে ওই গ্রামের ভূইঁয়া বড়ীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ওই গ্রামের মৃত আইয়ুব আলী ভূইঁয়ার ছেলে আলমাছ বাদী হয়ে গত বুধবার কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, আলমাছের শ^শুরে স্ত্রী পারভীন বেগমকে ১৯৮৬ সালে ১৬৬নং দলিল মূলে ১৮ শতক জমির রেজিষ্ট্রী করে দেয়। ওই জমির উপর বিভিন্ন ফল ও বনাজী গাছ রোপন করলে গত বুধবার দুপুরে রোপনকৃত গাছগুলো কেটে পেলে।

গাছ কাটার বিষয়টি পারভীন বেগম বাধা প্রদান করলে বিবাদী শাব্বির হোসেন,ভাই বাহারুল,শাব্বিরের স্ত্রী তাসলিমা বেগম,ছেলে শাহজালাল দলবল নিয়ে বাদী আলমাছ ও তার স্ত্রী পারভীন বেগমকে এলোপাথাড়ী ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করেন।

Model Hospital

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা নিয়ে আলমাছ ভূইঁয়া বাড়ীতে চলে যান। বর্তমানে আলমাছের স্ত্রী পারভীন বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিবাদী শিব্বির আহমেদ ও শাহজালাল বক্তব্য জানতে চাইলে তাদের ব্যবহারিত মোবাইলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল জানান,আলমাছের অভিযোগ পেয়েছি,সরজমিনে মারধরের ও গাছ কাটার বিয়ষটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital