বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রতি শুক্রবার চাঁদপুরে ৩ শতাধিক অসহায়দের মাঝে খাবার আয়োজন করে আয়াত ফাউন্ডেশন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৬ পিএম
প্রতি শুক্রবার চাঁদপুরে ৩ শতাধিক অসহায়দের মাঝে খাবার আয়োজন করে আয়াত ফাউন্ডেশন
এ যেন গরীব, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের জন্য এক বেলা ভালো খাবারের আর্শিবাদ হয়ে এসেছে আয়াত ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। চাঁদপুর শহরে এই প্রথম একসঙ্গে ৩ শতাধিক লোকের খাবারের আয়োজন করেছে সংগঠনটি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এমনই এক ব্যতিক্রমী আয়োজন চোখ পড়লো শহরের স্বর্ণখোলা রোডে। নামাজ শেষ হতেই স্বর্ণখোলা জামে মসজিদ সংলগ্ন ভাই-বোন ভিলা নামে বাড়ীর গেট দিয়ে একে একে গরীব, অসহায় দুঃস্থ, প্রতিবন্ধীরা দুপুরের খাবারের খেতে সারিবদ্ধভাবে বসে পড়লেন প্লাস্টিকের সাজানো চেয়ারে। একে একে সকলের মাঝে ভাত এবং গরুর মাংস প্লেটে বিতরণ করা হলো।
স্থানীয়রা জানালেন, আয়াত ফাউন্ডেশন নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩০০ গরীব, অসহায়, দুঃখীদের জন্য এমন খাবারের আয়োজন করা হয়েছে। আজই বাদ জুমা স্বর্ণখোলা রোড ভাই-বোন ভিলা নামে বাড়ীতে গরীবদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
আয়াতের নানা হযরত আলী মাল জানান, তার মেয়ের ঘরের নাতি আয়াত উল্ল্যাহর নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। তারা স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাতে থাকেন। মূলত তার নাতির নামেই আয়াত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়। চাঁদপুরে সংগঠনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মো. মহিউদ্দিন পাঠান ও আয়াতর নানা হযরত আলী মাল।আমরা প্রতি মাসে ৪ বার কখনো গরুর মাংস, মাছ এবং মুরগী দিয়ে খাবারের আয়োজন করব ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital