বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে কেক কেটে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৭:২৯ পিএম
শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে কেক কেটে আলোচনা সভা
শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের সঞ্চালনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে  এতে টেলি কনফারেন্স  প্রধান অতিথির আসন অলংকৃত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী (দুলাল)।
এ ছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবু খোকন চন্দ্র সরকার, সাংগঠনিক চৌধুরী মোস্তফা কামাল,  বিল্লাল হোসেন তুষার,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন,সহ- সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, টামটা দক্ষিন ইউপির চেয়ারম্যান জহিরুল আলম  মানিক, টামটা উওর ইউপির আলীগের চেয়ারম্যান  প্রার্থী আলমগীর কবির পলাশ,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন অন্তর,  রায়শ্রী দক্ষিন ইউপির সভাপতি  নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক  চেয়ারম্যান  আ: রাজ্জাক,  চিতোষী পুর্ব ইউপির সভাপতি মনিরুজ্জামান আনসারী,  নজরুল ইসলাম স্বপন, মেহের দক্ষিন ইউপির সভাপতি  শামসুদ্দিন আহমেদ টিউলিপ,   সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন,ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি, আওয়ামী লীগ নেতা  মহসিন পাটওয়ারী, হুমায়ূন কবির হিরু, এফ কাদের বাবু,সাবেক পৌর ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের কেক কেটে দোয়া ও মিলাদ মোনাজাত শেষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গনমাধ্যাম কর্মীসহ শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital