শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত

শাহতলী কামিল মাদরাসায় নবাগত ৪ প্রভাষকের যোগদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১১:২৭ পিএম
শাহতলী কামিল মাদরাসায় নবাগত ৪ প্রভাষকের যোগদান

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার আয়োজনে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং গভনিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ৪জন প্রভাষক এর আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র বক্তব্যে বলেন, আজকে এনটিআরসিএ সুপারিশকৃত যে ৪জন নিয়োগ হয়েছে এটা প্রতিষ্ঠানের জন্য অনেক বড় প্রাপ্তি। ৪জন প্রভাষক একসাথে নিয়োগ এটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্বতা জানাচ্ছি । এ মাদরাসা বাংলাদেশের মধ্যে একটা বড় দ্বীনি প্রতিষ্ঠান। ১৯০১ সালে এ মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেব অত্র মাদ্রাসার কামিল স্তর প্রতিষ্ঠা করেছেন। আপনারা আজকে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। আপনারা মাদরাসার শিক্ষা ও শিক্ষার্থীদের বিষয় নিয়ে ভাববেন।

তিনি বলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) ,অধ্যক্ষ এবং গভনিং বডির সহযোগিতায় আপনাদের এমপিও আবেদন দ্রুতার মধ্যে সাবমিট হয়ে গেছে । আপনাদের কোন বিষয়ে সমস্যা সৃষ্টি হলে, আপনারা আমাকে জানাবেন। আপনাদের এ নিয়োগ ছাত্র-ছাত্রীদের জন্য কাজে আসবে। এ প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষক রয়েছে। ফলাফলও অনেক ভালো। আপনাদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে আপনারা ক্লাসে ভালো টিচিং দিবেন। প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। আপনারা কোন সমস্যা ফিল করলে আমাকে অবগত করবেন।

Model Hospital

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী নেতৃত্বে ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় শিক্ষা সেক্টরে শিক্ষক নিয়োগসহ অবকাঠামোগত উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা যারা নতুন যোগদান করেছেন, টেনশনমুক্ত ভাবে কাজ করবেন। টেনশন থাকলে টিচিং মেথড ভালো থাকে না। যে সকল শিক্ষক মাদরাসা থেকে পদত্যাগ করেছে এবং অবসর গ্রহন করেছে তাদের অচিরেই বিদায় সংবর্ধনা দিবো। আমরা সকলেই চাই শিক্ষার মান উন্নয়ন।

অনুষ্ঠানে নবাগত প্রভাষক (আরবি) মো: নাজির হোসেন, প্রভাষক (আরবী) মো: আব্দুস সালাম, প্রভাষক (বাংলা) সখিনা আক্তার, প্রভাষক (ইংরেজী) সাদিয়া রহমান গণকে মাদরাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা অতিথিবৃন।

মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, নবাগত আরবী প্রভাষক মো: নাজির হোসেন, আরবী প্রভাষক মো: আব্দুস সালাম, বাংলা প্রভাষক সখিনা আক্তার, ইংরেজী প্রভাষক সাদিয়া রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শেষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদুল্লা, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি লাইব্রেরীয়ান আহসান হাবীব, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, মাদরাসার সহকারি শিক্ষক আনিসুর রহমান, আইসিটি শিক্ষক মাওলানা আনিসুর রহমান রহমান, শরীরচর্চা শিক্ষক শরীফ হাওলাদার, ইয়রেজী শিক্ষক হালিমা আক্তার, সহকারি শিক্ষক সায়েমা বিনতে ইব্রাহিম, ইবতেদায়ী ক্বারী হাফেজ জাহাঙ্গীর হোসেন, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলিম ১ম বর্ষের ছাত্র মো: রাফিউল ইসলাম, ইসলামী সংগীত পরিচালনা করেন আলিম ১ম বর্ষের ছাত্র মো: শফিকুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital