বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মতবিনিময় সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১১:৩৫ পিএম
শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মতবিনিময় সভা

শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের পরিচালনা পর্ষদ-শিক্ষক-অভিভাবকদের নিয়ে এক ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে উপজেলার  বিয়াম ল্যাবরেটরি স্কুলের অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ হুমায়ন রশীদের সভা প্রদানে সভা সম্পন্ন হয়।

সভাপতি উপস্থিত আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের বিভিন্ন বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন।

Model Hospital

পরে সভাপতি  তিনি তার বক্তব্য বলেন, স্কুলের শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির  লক্ষ্যে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক,  উপজেলা সাবেক প্রাণিসম্পদ অফিসার ডা: দুলাল চন্দ্র ঘোষ, অধ্যক্ষ  মোঃ নুরুল ইসলাম প্রধানিয়া, সহকারী অধ্যক্ষ মো. আবুল কাশেম বিএসসি, সাবেক সহকারী অধ্যক্ষ ইমাম হোসেন মজুমদারসহ  স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক পরিচালনা পর্ষদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital