বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক নয়া দিগন্তের চাঁদপুর প্রতিনিধি ইলিয়াছ পাটওয়ারী

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৯:৩০ পিএম
দৈনিক নয়া দিগন্তের চাঁদপুর প্রতিনিধি ইলিয়াছ পাটওয়ারী

দেশের অন্যতম ও প্রথম সারির দৈনিক নয়া দিগন্তের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী।

গত ২ অক্টোবর পত্রিকা মফস্বল সম্পাদক সালেহ এমরান জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ সম্পন্ন করে চিঠি দিয়েছেন।

মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী দীর্ঘ প্রায় এক যুগ ধরে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছেন।

তিনি স্থানীয় দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সাংবাদিকতায় হাতেখড়ি নেন।

Model Hospital

বর্তমানে চাঁদপুরের জনপ্রিয় দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ ও দৈনিক কালের ছবি জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞা এবং চাঁদপুরের প্রশাসন ও সর্বস্তরের নিকট পেশাগত কাজে সহযোগিতা কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital