বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে ৭নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী কায়সার আহমেদ রুপুর শোডাউন

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮:৪৮ পিএম
শাহমাহমুদপুরে ৭নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী কায়সার আহমেদ রুপুর শোডাউন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনকে ঘিরে চাঙ্গা হয়ে ওঠেছেন যুবলীগের নেতাকর্মীরা।
রোববার (৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে শতাধিক নিজের কর্মী সমর্থকদের নিয়ে একটি শোডাউন করেছেন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী  কায়সার আহমেদ রুপু। কাঙ্ক্ষিত পদের জানান দিয়ে তার নাম ও দলীয় লোগো সম্বলিত গেঞ্জি পড়ে কর্মী সমর্থকেরা এ শোডাউনে অংশ নেন।
এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় মহামায়া স্টেশন রোড থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত।
স্থানীয় সূত্র জানায়, এবারের সম্মেলনকে ঘিরে ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করেছে। কায়সার আহমেদ রুপুও একজন যোগ্য পদপ্রার্থী। শোডাউনে অংশ নেয়া কর্মী সমর্থকেরা বাঁশি ও মাইক নিয়ে ছুটে চলেন সম্মেলনের উদ্দেশ্যে।
কায়সার আহমেদ রুপু বলেন, আমাকে যদি সভাপতির দায়িত্ব দেয়া হয়, তাহলে আমার সর্বস্ব দিয়ে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করবো। তাদের নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সোনার বাংলা বিনির্মাণে নিজেকে উৎসর্গ করবো।
তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের অংশীদার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।