শাহমাহমুদপুরে ৭নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী কায়সার আহমেদ রুপুর শোডাউন
মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮:৪৮ পিএম
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনকে ঘিরে চাঙ্গা হয়ে ওঠেছেন যুবলীগের নেতাকর্মীরা।
রোববার (৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে শতাধিক নিজের কর্মী সমর্থকদের নিয়ে একটি শোডাউন করেছেন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী কায়সার আহমেদ রুপু। কাঙ্ক্ষিত পদের জানান দিয়ে তার নাম ও দলীয় লোগো সম্বলিত গেঞ্জি পড়ে কর্মী সমর্থকেরা এ শোডাউনে অংশ নেন।
এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় মহামায়া স্টেশন রোড থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত।
স্থানীয় সূত্র জানায়, এবারের সম্মেলনকে ঘিরে ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করেছে। কায়সার আহমেদ রুপুও একজন যোগ্য পদপ্রার্থী। শোডাউনে অংশ নেয়া কর্মী সমর্থকেরা বাঁশি ও মাইক নিয়ে ছুটে চলেন সম্মেলনের উদ্দেশ্যে।
কায়সার আহমেদ রুপু বলেন, আমাকে যদি সভাপতির দায়িত্ব দেয়া হয়, তাহলে আমার সর্বস্ব দিয়ে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করবো। তাদের নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সোনার বাংলা বিনির্মাণে নিজেকে উৎসর্গ করবো।
তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের অংশীদার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।








