শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসন অলিম্পিয়াড অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:১৭ পিএম
রামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসন অলিম্পিয়াড অনুষ্ঠিত
শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিজ্ঞান ও ইংরেজী শিক্ষায় শিক্ষার্থীদেরকে অধিক আগ্রহী ও দক্ষ করে তুলতে শুরু হয়েছে জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩।
এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের প্রাথমিক  বিদ্যালয়, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান।
সোমবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াড প্রতিযোগীতার উদ্বোধন করেন অলিম্পিয়াড কমিটির উপদেষ্টা ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
উক্ত প্রতিযোগীতার আহবায়ক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন ও সদস্য সচিব রামপুর ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান খান এর পর্যবেক্ষণে এ প্রতিযোগীতা সম্পন্ন হয়।
এসময় ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, ইউনিয়ন অলিম্পিয়াড কমিটির সদস্য ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সালাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, মহিলা সম্পাদিকা রুমা বেগম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital