বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পক্ষাঘাত হওয়া ইমাম হোসেন স্বাভাবিক জীবনে ফিরতে চায়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১০:৩১ পিএম
পক্ষাঘাত হওয়া ইমাম হোসেন স্বাভাবিক জীবনে ফিরতে চায়
দরিদ্রতার হাত থেকে বাঁচতে গিয়ে অবশেষে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় পরে আছে ইমাম হোসেন (৩১)। টাকার অভাবে সুচিকিৎসা হচ্ছে না তার। চরম বিপাকে পড়েছে হত দরিদ্র পরিবারটি।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহরাস্তি পৌরসভার কাজির নগর গ্রামের অসহায় চা দোকানদার মোঃ ইলিয়াস মিয়ার ছেলে ইমাম হোসেন জীবন
জীবিকার তাগিদে অটোরিক্সা চালিয়ে বাবা-মা, স্ত্রী ও ৩ সন্তান নিয়ে আগে থেকেই কষ্টে জীবন পার করে আসছে। অনাকাঙ্ক্ষিত একটি দূর্ঘটনায় তার পরিবারের জীবন তছনছ করে দিলো একটি পলকে।
বাড়ির জ্বালানীর প্রয়োজনে গাছ থেকে কাঠ সংগ্রহকালে পা পিছলে গাছ থেকে পড়ে এখন তিনি পঙ্গুপ্রায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন দুর্দশার জন্য পুরো পরিবার আজ অসহায়।
পরিবার বর্গ জানান, গত দেড় মাস আগে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় ইমাম হোসেন। অর্থোপেডিক্স ডাক্তার ওনার মেরুদণ্ডের হাড় ভাঙ্গার বিষয়টি নিশ্চিত হন।
যার ফলে উনি গত দেড় মাস যাবত সাধারণ চিকিৎসা গ্রহনের পাশাপাশি বিছানায় শোয়া, কিন্তু আবার ডাক্তারের নিকট গেলে ইমাম হোসেন দুই পা একেবারে অবশের কথা ডাক্তারকে জানান এবং স্থানীয় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে এম.আর.আই করা এবং নিউরোসার্জন ডাক্তারে দেখানো সহ অনেক পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন। কিন্তু তার আর্থিক পরিস্থিতি ওতোটা ভালো না হওয়ায় চিকিৎসার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে।
তাই সমাজের বিত্তবান ও সহৃদয়বান লোকদের নিকট অর্থ সাহায্যের জন্য আকুল প্রার্থনা জানিয়েছেন পরিবারটি।
নিম্নোক্ত বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেনঃ 01829272317, 01813727756, 01617228070

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।