শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৮:২৭ পিএম
নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করা উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফ ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ) এর মাজার জিয়ারত, এবং মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান)।

শুক্রবার (২০ অক্টোবর) মতলব উত্তরের ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফের মাসজিদুল ফাতেমা-তুজ-জোহরায় জুম্মার নামাজ আদায়ের পর তিনি এ মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারতকালে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নেদায়ে ইসলাম ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফের মাসজিদুল ফাতেমা-তুজ-জোহরার খতিব মাওলানা মুহাম্মদ জাকারিয়া।

মাজার জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান) বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ইজরায়েল যেভাবে হাসপাতাল হামলা করেন তা নিন্দনীয়।

Model Hospital

সামনের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং তার নিজের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন। কেননা শেখ হাসিনা বেঁচে থাকলে আর ক্ষমতায় থাকলে আরো এগিয়ে যাবে দেশ। শেখ হাসিনা আজকে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা সারা বিশ্বে প্রশংসীত। দেশের জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল হক, ফরাজীকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল্লাহ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম মুরাদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, যুবলীগ নেতা আলম শামসুজ্জামান’সহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন, ফরাজীকান্দি আল-আমিন এতিমখানার এতিমদের সাথে মধ্যাহ্নভোজে অংশ গ্রহন করেন।

এ ছাড়াও জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা থেকে আগত দলীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন মিজানুর রহমান (এসি মিজান)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital