বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মোহনপুর নৌপুলিশের অভিযানে ১৩ জেলে আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৮:৩৯ পিএম
মতলব উত্তরে মোহনপুর নৌপুলিশের অভিযানে ১৩ জেলে আটক

মতলব উত্তরের মেঘনা নদীতে মাছ শিকার করতে যাওয়ায় ১৩ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।

২০ অক্টোবর শুক্রবার সকালে মেঘনা নদীতে মোহনপুর নৌপুলিশ ষ্টেশন এলাকায় দিবাকালীন মা-ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযান ডিউটি করাকালে মতলব উত্তর থানাধীন আমিরাবাদ থেকে ষাটনল এলাকার মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে কয়েকজন, জেলেকে মাছ ধরিতে দেখিতে পাইয়া ধাওয়া করিলে ইঞ্জিন চালিত নৌকা যোগে পালানোর প্রাক্কালে ১৩ জন জেলেকে আটক করেন।

আটককৃতরা হলো মো. জিলানী (২৮), মো. রিপন মিয়া (১৯), মো. আমির (২৩), মো. আল আমিন, মো. জিয়াদ হোসেন, সফিকুল ইসলাম, মো. রমজান আলী, মো. রাকিব, মো. বাচ্চু মজুমদার (৫০), মোক্তার হোসেন, মো. আনিছ বাঘ (২৮), মো. চাঁন বাদশা (৩২)।

মোহনপুর নৌপুলিশ ষ্টেশনের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর আমিরাবাদ থেকে ও ষাটনল এলাকা থেকে দুটি অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়।

Model Hospital

তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেলহাজতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital