বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন প্রচার সমাবেশে

বিএনপি স্বপ্ন দেখছে আমাদের উৎক্ষাত করে তারা ক্ষমতায় বসবে সেই দিন শেষ : ড. সেলিম মাহমুদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৮:৪৮ পিএম
বিএনপি স্বপ্ন দেখছে আমাদের উৎক্ষাত করে তারা ক্ষমতায় বসবে সেই দিন শেষ : ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলছেন- শেখ হাসিনার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র করে আসছে।

আল্লাহর অশেষ রহমতে এসকল ষড়যন্ত্র মোকাবেলা করে আসছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্রকারীরা কোন ষড়যন্ত্রেই সফল হতে পারেনি। আমাদের অনেক বিদেশী বন্ধু রয়েছে। আমাদের প্রতিবেশি বন্ধু রাষ্ট্র ভারত রয়েছে। আমাদের সাথে রয়েছে এদেশের কোটি কোটি জনগন। আমাদের নেত্রী সাথে রয়েছে। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে।

২০১৩-১৪ সালে তাদের যে শক্তি ছিল সেই শক্তি এখন ৪০ শতাংশ রয়েছে। আমাদের সক্ষমতা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে যারা স্বপ্ন দেখছে আমাদের উৎক্ষাত করে তারা ক্ষমতায় বসবে সেই দিন শেষ। শেখ হাসিনার সরকার অত্যন্ত শক্তিশালী সরকার। শুধু বাংলাদেশে নয় বিদেশেও প্রতিনিয়ত পশ্চিমা বিশ^সহ বিভিন্ন প্রতিনিধি কূটনীতিদের সাথে আমাদের আলোচনা হয় আমাদের নেত্রীর সম্পর্কে তাদের ভূয়সী প্রশংসা। বাংলাদেশ পশ্চিমা বিশ^সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছেন।

এদেশে কিছু কুলাঙ্গার বোকার স্বর্গে বাস করছে। তারা তাদের সমর্থকদের ভূল বুঝিয়ে রাস্তায় নামার চেষ্টা করছে। কিন্তু এ দেশের মানুষ বোকা নয়। এদেশের জনগণ আমাদের সাথে আছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশে সন্ত্রাস নৈরাজ্য, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে শেখ হাসিনরা সরকার কাউকে ছেড়ে দিবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে।

Model Hospital

তিনি শুক্রবার বিকালে উপজেলার পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে “রুখো ষড়যন্ত্র ও মিথ্যাচার, প্রচার করো শেখ হাসিনার উন্নয়ন” কচুয়া উপজেলার ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লার সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-প্রচার সম্পাদক কামাল হোসেন পারভেজের সঞ্চালনায় উন্নয়ন প্রচার সমাবেশে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আইয়ুব আলী পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম মোতালেব, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান ইসহাক শিকদার, মনির হোসেন ও হাবীব মজুমদার জয়, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা সেলিম, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাইয়ুম মোল্লা প্রমুখ।

ফরিদগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
ফরিদগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই

ফরিদগঞ্জে বুধবার ভোর রাতে শরিফের ভ্যারাইটিজ স্টোরে পুড়ে ছাই।

চাঁদপুরের ফরিদগঞ্জে গভীর রাতে সংঘটিত এক আকস্মিক অগ্নিকাণ্ডে শরিফ হোসেন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ভ্যারাইটিজ স্টোর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের সমস্ত মালামাল ভস্মীভূত হওয়ায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই ব্যবসায়ী।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) ভোররাতে পৌরসভাধীন পশ্চিম বড়ালি এলাকার বাসু মিজির পোলসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক শরিফ হোসেন বাসু মিজি বাড়ির দুদু মিয়ার ছেলে। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ৫-৬ বছর ধরে তিলে তিলে আমি এই দোকানটি গড়ে তুলেছিলাম। রাতের কাজ শেষে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু চোখের পলকে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। আমার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কীভাবে এই আগুন লাগল তা আমি কিছুতেই বুঝতে পারছি না।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে হঠাৎ দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। তারা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, ভোররাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনায় আনুমানিক ৮০ হাজার থেকে এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে স্থানীয় লোকজন দাবি করছেন, দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।