শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিজয়ী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে

চাঁদপুরে আসছেন মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১:৪৪ পিএম
চাঁদপুরে আসছেন মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী

আগামী ২৭ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় পুরানবাজার ডিগ্রী কলেজ মাঠে চাঁদপুরের প্রথম ফ্রি প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ীর উদ্যোগে “বিজয়ী অ্যাওয়ার্ড- ২০২৩” অনুষ্ঠান এবং “বিজয়ী মেলায় আসছেন তরুণ সমাজ সেবক ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।

চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে গোটা দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। তিনি বিজয়ী অ্যাওয়ার্ড ২০২৩ পোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর নারী উদ্যোক্তাদেরসহ চাঁদপুরের মানুষদের অনুপ্রানিত করবেন।

২১ অক্টোবর শনিবার ফারাজ করিম চৌধুরীর ভেরিফাইড ফেইসবুক পেইজে চাঁদপুর আসার বিষয়টি নিশ্চিত করে পোষ্ট দেন। সেই পোষ্ট দেখে আনন্দিত ও উচ্ছাসিত বিজয়ী এর সকল নারী উদ্যাক্তাগন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, অনুষ্ঠানের উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

Model Hospital
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ দেশের সেরা ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নারী উন্নয়ন সংস্থা বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

উল্লেখ্য,  এবারের অনুষ্ঠানে থাকবে ৮ শতাধিক প্রশিক্ষনার্থীকে সাটিফিকেট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান। সফল ও নতুন নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান, অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরন, সাংবাদিকদের সম্মাননা, আলোচনা সভা  জমাকালো কনসার্ট, বিজয়ী নারী উদ্যোক্তা মেলা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital