শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

শুক্রবার চাঁদপুরে বিজয়ী অ্যাওয়ার্ড প্রদান ও নারী উদ্যোক্তা মেলা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪:৩৪ পিএম
শুক্রবার চাঁদপুরে বিজয়ী অ্যাওয়ার্ড প্রদান ও নারী উদ্যোক্তা মেলা

আগামী শুক্রবার ২৭ অক্টোবর পুরানবাজার ডিগ্রী কলেজ মাঠে সকাল ৯ টায় অনুষ্ঠানের কার্যক্রমের শুভ সূচনা হবে। এরপর দিনব্যাপি চলবে অনুষ্ঠানের কার্যক্রম।

চাঁদপুরের প্রথম ফ্রি প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ীর উদ্যোগে এবং চাঁদপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় বিজয়ী অ্যাওয়ার্ড- ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, অনুষ্ঠানের উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, প্রধান আলোচক তরুণ সমাজ সেবক ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন,দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক, রোটারিয়ান কাজী শাহাদাত, পিএইচএফ, বানিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ দেশের সেরা ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নারী উন্নয়ন সংস্থা বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

নারী উদ্যোক্তা সৃস্টি ও উদ্যোক্তাদের সার্বিক সহায়তা, আর্থিকভাবে স্বাবলম্বী, নিজ পরিচয়ে পরিচিত হওয়া ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে চাঁদপুর পুরানবাজারে অবস্থিত খান’স ধাবায় ২০২০ সালের ২৬ শে ফেব্রুয়ারী বিজয়ীর স্বপ্নদ্রষ্টা সাংবাদিক আশিক খানের সার্বিক সহযোগিতায় চাঁদপুরের নারীদেরকে নিয়ে একটি নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

Model Hospital

উল্লেখ্য, এবারের অনুষ্ঠানে থাকবে ৮ শতাধিক প্রশিক্ষনার্থীকে সাটিফিকেট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান। সফল ও নতুন নারী উদ্যোক্তা সম্মাননা, অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরন, সাংবাদিকদের সম্মাননা, আলোচনা সভা  জমাকালো কনসার্ট এবং ৩০ টি স্টল নিয়ে বিজয়ী নারী উদ্যোক্তা মেলা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital