শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ছাত্রদল নেতা রাসেল মজুমদারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০:০৭ পিএম
মতলব দক্ষিণে ছাত্রদল নেতা রাসেল মজুমদারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ রাসেল মজুমদারের মুক্তির দাবিতে নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কাশিমপুর- নারায়ণপুর ও মতলব-জোড়পুল সড়ক প্রদক্ষিণ শেষে জোড়পুল বাজারে মানববন্ধনে মিলিত হয়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার জোড়পুল বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ দুলাল মিয়াজী, আবুল হোসেন, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ উল্লাহ্ খান, যুবদল নেতা মোঃ হাবিব মজুমদার, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ জাকির মোল্ল, মাহিম মজুমদার, মিশন মজুমদার, মোঃ আল-আমিন, মোঃ শুক্কুর তালুকদার, রিফাত প্রধানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য; গত ৫ অক্টোবর সকালে চট্টগ্রাম বিএনপির রোডমার্চে যাওয়ার সময় ঢাকার শনিআখরা এলাকা থেকে রাসেল মজুমদারকে আটক করে পুলিশ। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। বর্তমানে সে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital