শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির যুবদল নেতা ফাহাদ ঢাকায় আটক, পরিবারের উৎকন্ঠা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৭:৪৩ পিএম
শাহরাস্তির যুবদল নেতা ফাহাদ ঢাকায় আটক, পরিবারের উৎকন্ঠা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবরার ফাহাদ ঢাকা থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
স্থানীয় বিএনপি’র একাধিক নেতা ও পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতা থাকার পরেও দলের একনিষ্ট কর্মী ফাহাদ বিএনপির প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থেকে প্রাণবন্ত অংশগ্রহণ করে আসছিলো। ঘটনার দিন পুলিশ সন্দেহের বশে তাকে যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করে।
পরিবারের দাবি তাদের ছেলে বিএনপির আদর্শের সৈনিক হলেও শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঢাকায় অবস্থান করলেও মানবিক দিক না দেখে শুধু রাজনৈতিক কারণে পুলিশ কর্তৃক আটক হয়েছে।
আবরার ফাহাদের মা প্রতিবেদককে জানান, আমার ছেলে শুধু মাত্র রাজনৈতিক হিংসার কারণে আটক হলো। অথচ তার চিকিৎসার বড় প্রয়োজন৷ এখন আমার ছেলের কিছু হয়ে গেলে এটার দায় কে নিবে?
শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী ফাহাদ আটকের বিষয় জানান, সরকার নিজের অপকর্ম ঢাকতে ও রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ায় আমাদের একাধিক নেতা ও কর্মীকে উদ্দেশ্য প্রণীত ভাবে আটক করছে৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital