শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাজীব আহমেদ রাজু পুনরায় মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৭:৪৯ পিএম
রাজীব আহমেদ রাজু পুনরায় মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

কচুয়া উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে রাজীব আহমেদ রাজু ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন।

তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির একান্ত ব্যক্তিগত সহকারি ও কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

শনিবার( ২৮ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা মো. আলী আশ্রাফ খানের সভাপতিত্বে বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন ।

নির্বাচনে অভিভাবক সদস্য মো. নিজাম মিয়া সভাপতি পদে রাজীব আহমেদ রাজুর নাম প্রস্তাব করলে আর কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় ৯ম বারের মতো সভাপতি পদে নির্বাচিত করা হয়।

Model Hospital

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সহসভাপতি আতাউল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, মোঃ রাছেল ও শান্ত ধর, প্রচার সম্পাদক মো. নাছির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, অভিভাবক সদস্য নিজাম মিয়া, শাহ আলম পাটোয়ারী, শাহীন পাটোয়ারী, হালিম পাটোয়ারী, রাশিদা বেগম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঞা মো. সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি রাজীব আহমেদ রাজু বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের সার্বিক সহযোগীতায় মাঝিগাছা গ্রামে রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা ও এতিমখানার একাডেমিক ভবন ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাঝিগাছা গ্রামের সকল উন্নয়নের সাথে এলাকার সর্বস্তরের জনগনের সম্পৃক্ততা ছিল। ফলে মাঝিগাছা গ্রামটি এখন শহরে রূপান্তরিত হয়েছে।

বিগত বছর গুলোতে বিদ্যালয়ের পড়ালেখার গুনগত মান পূর্বের চেয়ে পরিবর্তিত হয়েছে এবং ভালো ফলাফল অর্জিত হয়েছে।

সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital