বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হরতাল নৈরাজ্যের প্রতিরোধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪:৩০ পিএম
হরতাল নৈরাজ্যের প্রতিরোধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

রাজধানীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রোববার সকাল থেকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, বিএনপি যখনই কর্মসূচি দেয় তখনই জনমনে আতঙ্ক দেখা দেয়। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। রাজনৈতিক ও জনগণের দল হিসেবে জনগণের কাছে আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। জনগণের বিপদে-আপদে, সুখে-দুখে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ পাশে দাঁড়ায়, এটা আওয়ামী লীগের ঐতিহ্য। বিএনপি আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। বিএনপির বলে- তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ঢাকা শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দেবে। এটা কি তাদের বাপের সম্পত্তি। জবাব দিতে হবে, কেন আজকে একজন সজ্জন মানুষ প্রধান বিচারপতির বাড়িতে হামলা হল, পুলিশের গায়ে হাত তুলেছে, একজন পুলিশকে হত্যা করল, তাদের আর ছাড় দেওয়া হবে না। “এসব বাড়াবাড়ি, অস্ত্রবাজি, বোমাবাজি, নোংরামির জবাব বাংলার মাটিতে অবশ্যই শাস্তি হবে। তাদের অপরাধের বিচার হবে। শাস্তির ব্যবস্থা করতে হবে, ক্ষমা নেই।”

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি আব্দুর রব ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড জহিরুল ইসলাম, সদস্য ওহাব জমাদার, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আমির উদ্দিন মন্টু, জেলা যুব সংঘের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, সদস্য অরূপ কর্মকার, কামরুজ্জামান লিটন, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারী, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বেপারী, সাধারণ সম্পাদক রেজাউল রেজাউল করিম বিপ্লব, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদশা খানসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital