বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কম খরচে বেশি লাভ, খিরা চাষে লাভবান চাষিরা!

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:৪৭ পিএম
কম খরচে বেশি লাভ, খিরা চাষে লাভবান চাষিরা!

কম খরচে বেশি উৎপাদন ও বাজারে ভালো দামে বিক্রি করে লাভবান হওয়া যায় বলে কৃষকরা এর চাষে ঝুঁকছেন।

মতলব উত্তর উপজেলা’সহ জেলায় ব্যাপক পরিমানে খিরা চাষ করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ও গাছের কোনো রোগবালাই না হওয়ায় কৃষকরা বেশি ফলন পেয়েছেন।

উপজেলার কলসভাঙ্গা, গজরা, ওটারচর, ছেংগারচর, ইমামপুর, চরকাশিম, জহিরাবাদ, চরওমেদ গ্রাম সহ আরো সকল গ্রামের মাঠে খিরার চাষ করা হয়েছে। এখানকার উৎপাদিত খিরা স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ঢাকা’সহ দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে। খিরা চাষে খরচ কম ও উৎপাদন বেশি হয় বলে এইসব এলাকার কৃষকরা এর বেশি আগ্রহী হয়েছেন।

আবহাওয়া ভালো থাকায় ও গাছের কোনো রোগবালাই না হওয়ায় কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন। বর্তমান বাজারে কৃষকরা প্রতিমণ খিরা ২০০০-২২০০টাকা দরে বিক্রি করতে পারছেন।

Model Hospital

কৃষক কবির হোসেন বলেন, আমি এবছর ১ বিঘা জমিতে খিরার চাষ করেছি। চাষে আমার প্রায় ৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে।

আশা করছি খিরা বিক্রি করে খরচ বাদে ৮০-৯০ হাজার টাকা লাভ করতে পারবো।

কৃষক আজগর আলী বলেন, খিরা চাষে খরচ কম লাভ বেশি হয়। তাই আমি প্রতি বছর খিরার চাষ করি। এখানকার উৎপাদিত খিরা ট্রাকে করে দেশের বিভিন্ন সরবরাহ করা হয়ে থাকে। আমিও ছাড়াও স্থানীয় আরো অনেক চাষিরা প্রতি বিঘা জমি ২০ হাজার টাকায় লিজ নিয়ে খিরার চাষ করে থাকেন।

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকা বর্ষায় পানি জমে না থাকা ও চরাঞ্চলে পলি মাটির উর্বরতা থাকায় কৃষকরা খিরার চাষ করেন। কম খরচে চাষ করা যায় বলে কৃষকরা এর ব্যাপক পরিমানে চাষ করে থাকেন। চাষ করে সফলতার পাশাপাশি তারা লাভবানও হতে পারেন।

আশা করছি আগামীতে এর চাষ আরো বৃদ্ধি পাবে। এখানকার কৃষকরা বিঘাপ্রতি ৫০-৬০ হাজার টাকা লাভ করতে পারেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital