বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় আল-বারাকা ইসলামী বীমার মৃত্যুদাবী ও মেয়াদপূর্তি চেক বিতরণ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:৫৩ পিএম
কচুয়ায় আল-বারাকা ইসলামী বীমার মৃত্যুদাবী ও মেয়াদপূর্তি চেক বিতরণ

কচুয়ায় পপুলার লাইফ ইন্সুরেস কোম্পানীর আল বারাকা ইসলামী বীমার মৃত্যুদাবী ও মেয়াদপূর্তি চেক বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে কচুয়া বাজারের অবস্থিত আলবারাকা ইসলামী বীমার কার্যালয়ের সংস্থার জিএম মো.সোলাইমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের ডিজিএম মো.নজরুল ইসলাম,এজিএম শওকত আলী মিয়াজী।

আলোচনা শেষে অতিথিবৃন্দ গ্রাহকদের মাঝে মৃত্যুদাবীর দুইটি চেকে ১ লাখ ৭২ হাজার টাকা ও মেয়াদপূর্তির ২১ জনের মাঝে ১৫ লক্ষ ৫২ হাজার ৫ শত টাকার চেক বিতরণ করেন।

Model Hospital

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital