বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়া নূরপুর ল্যাবরেটরী উবি’র সভাপতি তবারক উল্লাহ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:৫৯ পিএম
কচুয়া নূরপুর ল্যাবরেটরী উবি’র সভাপতি তবারক উল্লাহ

কচুয়া নূরপুর ল্যাবরেটরীর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যালয়ে একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার কেএম সোহেল রানার সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অভিভাবক সদস্য আ: ছাত্তার সভাপতি পদে মো.তবারক উল্লাহ’র নাম প্রস্তাব করলে সকল সদস্যদের সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আলী আশ্রাফ খান,প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আ: ছাত্তার, ফারুক হোসেন,সোহেল রানা, খালেদা আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital