শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আইডিইবি ভবন ভাঙচুর অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪:৫৯ পিএম
আইডিইবি ভবন ভাঙচুর অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন

গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই দাবি জানান।

মানববন্ধনে আইডিইবি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং জনগণের নিকট দায়বদ্ধ। এরপরও কেন ২৮ অক্টোবর বিনা উস্কানিতে বিএনপির মহাসমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রাজনৈতিক দলের রয়েছে৷ তবে কোনো পেশাজীবী সংগঠনের দপ্তর, সরকারি-বেসরকারি স্থাপনা কিংবা জনগণের জানমাল ধ্বংস করার অধিকার রাজনৈতিক দল বা দুষ্কৃতিকারীদের থাকতে পারে না।
আইডিইবি ভবনে সন্ত্রাস, ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় মহাসমাবেশ আহ্বানকারী দল এড়াতে পারে না বলে জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এ জন্য তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Model Hospital

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ওয়াহিদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলি নূরের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি স্বপন কুমার সাহা, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল মুক্তাদির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আইডিইবির পক্ষ থেকে দেশের প্রতিটি জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে বলে জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital