শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে

ঢাকায় বিএনপি জামাতের হামলায় ফরিদগঞ্জের ডাঃ বদরুন নাহার ভূঁইয়া আহত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৫:০৩ পিএম
ঢাকায় বিএনপি জামাতের হামলায় ফরিদগঞ্জের ডাঃ বদরুন নাহার ভূঁইয়া আহত

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বিএনপি জামাতের শিবিরের আক্রমণে আহত হয়েছেন ফরিদগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মহিলা বিষয় কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান ডাঃ বদরুন নাহার ভূঁইয়া।

২৮ অক্টোবর শনিবার দুপুর একটার দিকে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে সমাবেশস্থলে যান চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ বদরুন নাহার ভূঁইয়া।

সমাবেশ শেষে বিএনপির অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে যোগ দিয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন লাখো নেতাকর্মী।

Model Hospital

ডাঃ বদরুন নাহার ভূঁইয়া দীর্ঘদিন ধরে রাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি সুস্থতা কামনায় সকল সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, বন্ধুমহলসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital