বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৬ষ্ঠ ধাপেও হচ্ছে না ছেংগারচর পৌরসভা নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩:২৮ পিএম
৬ষ্ঠ ধাপেও হচ্ছে না ছেংগারচর পৌরসভা নির্বাচন

ছেংগারচর পৌরসভা ভবন।

মতলব উত্তর ব্যুরো : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ হবে জানুয়ারি। এ ধাপে ২১৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপেও মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচন হচ্ছে না। এখানকার সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধে মাঠে নামলেও এখনো তফসিল হয়নি। ফলে তাঁরা ঝিমিয়ে গেছেন।

সর্বশেষ পঞ্চম ধাপের তফসিলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নাম রাখা হয়নি। এতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ’সহ অন্য দলগুলো থেকে নির্বাচন করতে আগ্রহী নেতাদের তেমন কোনো তৎপরতা নেই।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে ৯২তম কমিশন বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত হয়।

ভোটের মাঠে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এক আলোচিত পৌরসভার। এটি প্রথম শ্রেণী মর্যাদার পৌরসভা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পাওয়া নিয়ে আওয়ামী লীগের নেতারা দৌড়ঝাঁপ চালিয়ে গেলেও এখনো তফসিল না হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারের মাঠে খুব একটা পাওয়া যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি, স্বতন্ত্র হিসেবে বিএনপি প্রার্থী দিতে পারে।

Model Hospital

প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। আওয়ামী লীগ থেকে কারা প্রার্থী হবেন তা নিয়ে দলের বাইরে বিরোধী দলের নেতা-কর্মীদের মধ্যেও চলছে নানা রকম জল্পনা-কল্পনা। মতলব উত্তরে আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত হয়ে আছে।

৬ষ্ঠ ধাপে ভোটগ্রহণ হবে ২১৯টি ইউপিতে। আর সবগুলোতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ধাপ হিসেবে এটাই শেষ। এরপর যে নির্বাচনগুলো হবে তা বিচ্ছিন্নভাবে হবে। এক্ষেত্রে যখন যে ইউপি নির্বাচনযোগ্য হবে, সে ইউপির তফসিল ঘোষণা করা হবে।

ইতোমধ্যে তিন ধাপে ২ হাজার ২২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২ ইউপিতে এবং আগামী ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital