শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭:২৫ পিএম
মতলব দক্ষিণে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের আয়োজনে বুধবার (১ নভেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে দুই ধাপে দিনব্যাপী এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, আপনার সন্তান যেন মোবাইল ফোনে আসক্ত না হয় এবং অন্য কোন বিষয়ে ডিপ্রেশনের মধ্যে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহপাঠিদের সাথে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। অভিভাবক সন্তানের একজন ভালো বন্ধু হতে হবে। তবেই সে আপনার কাছে তার মনের ভাবনা, সকল সমস্যা প্রকাশ করতে পারবে। এক্ষেত্রে অভিভাবকদের উচিৎ তার সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া এবং তার প্রতি কঠোর না হয়ে বন্ধুর মতো আচরণ করা।

Model Hospital

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য একেএম কবির হোসেন প্রধান, রফিকুল ইসলাম ঢালী, আবু তাহের প্রধান, মহিলা অভিভাবক সদস্য আয়েশা বেগম, শিক্ষক প্রতিনিধ মোস্তাক আহমেদ, সৈয়দ আহমেদ প্রমুখ।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন, ১৫৭নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সেলিম খান, কালিকাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. জাহাঙ্গীর প্রধানসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital