বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান রাসেল গাজীর নেতৃত্বে মিছিল নিয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:৫৭ পিএম
তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান রাসেল গাজীর নেতৃত্বে মিছিল নিয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদান
তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদান করেছেন।
গতকাল (১ নভেম্বর) বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর ও হাইমচরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শান্তি সমাবেশে যোগ দিতে এই মিছিল অনুষ্ঠিত হয়।
উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ দিতে তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অনন্যা সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে একত্রিত হন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর নেতৃত্বে একটি বিশাল মিছিল চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত শান্তি সমাবেশের উদ্দেশ্যে রওনা হন।
মিছিলটি জিটি রোড হয়ে কুমিল্লা রোড দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে।
মিছিলের সম্মুখভাগে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, সহ-সভাপতি আরশাদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম শেখ, ওমর ফারুক আজমির, যুবলীগের আহবায়ক মাসুদ গাজী, ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন রনি।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital