শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭:৩৯ পিএম
কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন বিভাগের ছাত্র তারেক রহমান (২০) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া রহিম কমিশনারের বাড়ি সংলগ্ন নতুন বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি মতলব দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তার বাবা আজাদ হোসেন অগ্রণী ব্যাংক কচুয়া শাখার সিকিউটি ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

নিহতের বাবা আজাদ হোসেন জানান, চাকরি সুবাধে স্ত্রী-এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমরা দীর্ঘদিন কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের আমার শ^শুর বাড়িতে বসবাস করে আসছি।

বুধবার সন্ধ্যায় আমার ছেলে তারেক রহমান সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে। কী কারনে আত্মহত্যা করেছে তা জানিনা। ঘটনার দিন তার মা মতলবে আমার গ্রামের বাড়িতে ছিলো।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় এনে অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital