শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুলিশি অভিযানে ১৩ আসামি আটক 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৯:০১ পিএম
শাহরাস্তিতে পুলিশি অভিযানে ১৩ আসামি আটক 
শাহরাস্তিতে পুলিশি অভিযানে  জিআর পরোয়ানাভুক্ত ১০ দশ  ও নিয়মিত মামলায় ০৩ জন সহ  ১৩ অভিযুক্ত  আসামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের  দিক-নিদের্শনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.  খাইরুল আলমের  নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন, এস আই  জনি কান্তি দে,  আমির হোসাইন, মাঈন উদ্দিন, হেলাল উদ্দিন, কামাল হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, এএসআই মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্স উপজেলার  বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
এতে জিআর-১৬৮/২২  শাহরাস্তি পরোয়ানাভুক্ত  মৃত শামছুল হকের পুত্র আসামী মানিক হোসেন ৪০, মালিক হোসেনের পুত্র  শাহীন আলম ২২,মৃত আবুল কালামের পুত্র  রাজন ২১,মৃত আবুল কালামের স্ত্রী  মনিরা বেগম  মনি ৩৩,শাহিন আলমের স্ত্রী সীমা বেগম ১৯, মানিক হোসেনের স্ত্রী বিউটি বেগম ২৯ সকলেই পৌরশহরের কাজিরকামতার অধিবাস।
একই সময় জিআর-১০৮/২৩ এর  মৃত ছায়েদ আলির পুত্র আসামী  মোঃ রাসেল  কেবলা ১৮, পৌর শহরের শ্রীপুর মহল্লার এবং ননজিআর-১০৭/২৩ শাহরাস্তি এর  শফিউল্লাহর পুত্র আসামী জামাল হোসেন ৩২ মেহের দক্ষিণ ইউপির ভোলদিঘী গ্রাম। জিআর-১৬১/২২ শাহরাস্তি এর  দিলীপ চন্দ্রের পুত্র আসামী  সৈকত চন্দ্র দাস ২২, মেহের উত্তর ইউপির সেক্কুনী  গ্রামের  ধোপা বাড়ী এবং জিআর-২৫১/২২ এর মৃত সিদ্দিকুর রহমানের পুত্র আসামী মোঃ রিপন হোসেন ৩২ টামটা দক্ষিণ ইউপির আলীপুর গ্রাম এবং চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২, তাং-০২/১১/২০২৩ইং। ওই মামলাধারা৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/(২) দি পেনাল কোড  এর এজাহার নামীয় আলতাব হোসেন প্রকাশ লাল মিয়া পুত্র  আসামী আবু জাফর ৩৫, মোঃ আলী ২২, সহিদুল ইসলাম ৩৮, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির পানচাইল ।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, আটককৃত  আসামিদেরকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital