বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ইউপি নির্বাচনে ১০ একক প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৩:৫৫ পিএম
মতলব উত্তরে ইউপি নির্বাচনে ১০ একক প্রার্থী

মতলব উত্তর ব্যুরো : ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলায় ৩ চেয়ারম্যান, ২ সংরক্ষিত মহিলা সদস্য ও ৫ সাধারণ সদস্য পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২নং ওয়ার্ডে নাজমা বেগম, সাধারণ সদস্য ২নং ওয়ার্ডে জসিম উদ্দিন ও ৮নং ওয়ার্ডে হাবিব উল্লাহ। ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে শাখাওয়াত হোসেন সরকার মুকুল। দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোকাররম হোসেন খান ওপেল।

জহিরাবাদ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩নং ওয়ার্ডে ছালাতুন নেতা, সাধারণ সদস্য পদে ৮নং ওয়ার্ডে মোঃ ইউসুফ। গজরা ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ডে শহীদুল্লাহ প্রধান। এখলাছপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৬নং ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন বলেন, এ উপজেলায় ৩ চেয়ারম্যান, ২ সংরক্ষিত মহিলা সদস্য ও ৫ সাধারণ সদস্য পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Model Hospital

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।