জেল হত্যা দিবসে জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া
জেল হত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসেন।


জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, ফারুক আহমেদ ভূঁইয়া, জাহিদুর রহমান জাহিদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, সদস্য আবু সায়েম।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মাও: জাফর উল্লাহ।
আলোচনা সভা ও মিলাদে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








