বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অকালেই নিভে গেল সপ্তম শ্রেনীর ছাত্রী সুমাইয়ার প্রাণ

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ১০:৫০ পিএম
চাঁদপুরে অকালেই নিভে গেল সপ্তম শ্রেনীর ছাত্রী সুমাইয়ার প্রাণ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাটেরগাঁও খান বাড়ি (হাতি বাড়ি) সুমন খানের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থী একই ইউনিয়নের সাহাতলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।
সোমবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার এদিন সকালে চা আর বিস্কিট খেয়ে বিদ্যালয়ে গিয়ে বিকেল ৪টার দিকে বাড়িতে এসে খাবার খেয়ে দাদীর কপালে মলম মেখে দিয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়েন।
কিছুক্ষণ পর তার ছোট বোন তাকে ডাকতে এসে কোন সাড়া শব্দ না পেয়ে মাকে গিয়ে জানালে মা এসে দেখে সুমাইয়া নিস্তব্ধ হয়ে খাটে শুয়ে আছেন। পরে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে সুমাইয়া আক্তারের দাদী বলেন, আমার ছেলে পেশায় একজন সিএনজি চালক। আমার নাতনি খুবই শান্ত সৃষ্ট ছিলেন। সে আমাকে হঠাৎ মাথায় ঝিম ঝিম করার কথা জানালে আমি তাকে শুয়ে থাকতে বললে সে অন্য রুমে গিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর দেখি তার এই অবস্থা। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আমার নাতনিকে মৃত ঘোষনা করেন।
ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে আমার জানা মতে এটি একটি স্বাভাবিক মৃত্যু। ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বলেন, আমি নিহত ছাত্রীর বাড়িতে গিয়েছি। অসহায় পরিবারের এই মেয়েটি খুবই নম্র ভদ্র ছিল। দুই বোনের মধ্যে সুমাইয়া বড়। তবে এটি স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে এদিন রাতেই চাঁদপুর সদর মডেল থানার এসআই জাকির সুমাইয়া আক্তারের বাড়িতে এসে তদন্ত করে যান।
সেসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সোহাগ পাটওয়ারীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital