শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর বাইতুল নাজাত জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১১:৩৫ পিএম
ছেংগারচর বাইতুল নাজাত জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা লিংক রোডে বাইতুল নাজাত জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বাদ আসর দোয়া শেষে মাটি কেটে বাইতুল নাজাত জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন, মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আবদুল হাকিম মিয়াজী।

দোয়া পরিচালনা করেন, ছেংগারচর বাজার শাহী জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা তাজুল ইসলাম জেহাদী।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাইতুল নাজাত জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী গোলাম সারওয়ার বিএসসি’র সভাপতিত্বে ও মসজিদের ইমাম ক্বারী মাইন উদ্দিন খান ইসলামাবাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব বেনজির আহমেদ মুন্সি, ছেংগারচর বাজার দর্জি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল আনন্দপুরী, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতী, যুবলীগ নেতা নাজমুল খান, কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সমাজসেবক আবদুল মালেক খান, ব্যবসায়ী ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাইতুল নাজাত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মজনু, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ জানেবুল হক স্বপন, সহ কোষাধ্যক্ষ মজিবুর রহমান, ব্যবসায়ী হাজী জালাল উদ্দিন, আক্তারুজ্জামান খোকা।

Model Hospital

এ সময় মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital