শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন-অর রশিদের পিতার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১১:৪৫ পিএম
মৈশাদীতে জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন-অর রশিদের পিতার দাফন সম্পন্ন

 চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পিতা ও ৬নং মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৈশাদী গ্রামের মিজি বাড়ি নিবাসী মরহুম ইউনুস মিজি’র দু’দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।

৭নভেম্বর (মঙ্গলবার) সকালে কুমিল্লায় ১ম জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ জোহর মরহুমের মৈশাদী গ্রামস্থ নিজ বাড়িতে ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ২য় জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। মরহুমের প্রথম জানাযার নামাজ ৭নভেম্বর বাদ ফজর কুমিল্লা মুনসুফ কোয়ার্টার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাযার নামাজের পূর্বে মরহুমের বড় ছেলে শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, মরহুমের ভাতিজা হাফেজ মো: রহমান মিজি।

মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন করেন, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, শাহতলী কামিল মাদরাসার সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আহসান হাবিব, পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মো: হানিফ চৌধুরী, পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসাইন, মরহুমের মেঝো ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো: মামুনুর রশিদ, মরহুমের বড় মেয়ের জামাতা মো: আমিন উদ্দিন, মেঝো মেয়ের জামাতা মো: ডেবিট পাটওয়ারী, ছোট মেয়ের জামাতা ডিবি কর্মকর্তা মো: সাইফুল কবির চৌধুরী, মরহুমের ভাগিনা বিএসসি ইঞ্জিনিয়ার মো: আজিজ মিরু, কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মমিন, মরহুমের ভাতিজা মো: আব্দুল মুন্নাফ মিজি, মো: আক্কাছ মিজি, মরহুমের নাতি মো: রাকিব পাটওয়ারী, মরহুমের নাতি মো: সাজিদ বিন সাইফুল, মরহুমের নাতি মো: তাওহীদুল ইসলাম উদয়, মো: তৌফিকুল ইসলাম অনয়, মো: নাঈমুল ইসলাম, মরহুমের নাতি মো: রাহাদ পাটওয়ারী, মরহুমের নাতি মো: রাব্বি মিজি, মরহুমের নাতি মো: অর্নবসহ মুসল্লিগণ। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে ।

Model Hospital

দাফন শেষে মরহুমের কবর জিয়ারত করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মরহুমের বড় ছেলে শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ সহ অন্যান্যরা। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

জানা গেছে, গত ৬নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লায় তার মেঝো ছেলের বাসায় বার্ধক্য জণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮৮বছর। তিনি মৃত্যুকালে ৩ছেলে ও ৪মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital