বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০:১৪ পিএম
কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।

এসময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি আশা করবো সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণে আপনারা সকলে আমাকে সহযোগীতা করবেন। প্রশাসন এবং সাংবাদিকরা মিলে কাজ করলে সমাজের সকল অপশক্তি দূর করা সম্ভব।

Model Hospital

এসময় তিনি আধুনিক কচুয়া গড়ার লক্ষ্যে সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, সাবেক সভাপতি মানিক ভৌমিক ও রাকিবুল হাসান, সহ-সভাপতি আলী আক্কাস তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সদস্য সনতোষ চন্দ্র সেন প্রমুখ।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital