বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ২:৪৩ পিএম
ফরিদগঞ্জে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

এস এম ইকবাল : নির্বাচন কমিশন ঘোষিত ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারী ২০২২ইং নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৭৪৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০৭ জন, সংরক্ষিত আসনে ১২৫ জন এবং সাধারণ আসনে ৫১৫জন সদস্য মনোনয়ন জমা দিয়েছেন।

১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পর্যন্ত চেয়ারম্যান পদে ৩২ এবং সদস্য পদে ২১ প্রার্থীসহ মোট ৫৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, আনিছুজ্জামান বকাউল, আতিকুর রহমান, মনির হোসেন মজুমদার। সদস্য পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার। সদস্য পদে ২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, জানিবুল হক জুয়েল, নজরুল ইসলাম পাটওয়ারী, হোসেন রাজা। সদস্য পদে ২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন প্রত্যাহার করেছেন তিনি হলেন, বাচ্চু মিয়া মজুমদার। ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, বেনজির আহাম্মেদ সুমন, আব্দুস ছাত্তার পাটওয়ারী, আনোয়ার হোসেন, মো. রাশেদ আলম। সদস্য পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন, তারা হলেনঃ মো. শাহ্ জাহান মোল্লা, মো. আবুল কাশেম আজাদ। সদস্য পদে ৩জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, বশির উল্ল্যা, এমরান হোসেন, মো: শহিদুল ইসলাম,আনোয়ার হোসেন। ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, মোনায়েম খান, আবু তাহের সরকার, পুতুল সরকার। সদস্য পদে ২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, এস এম হাবিবুর রহমান, আ: হান্নান মিয়া, আলী আক্কাছ, জহিরুল ইসলাম । সদস্য পদে ২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, মো: বিল্লাল হোসেন, মাওঃ ইকরাম হোসাইন, শাহাদাত হোসেন টেলু, তোফাজ্জল হোসেন বাচ্চু, আব্দুল মোতালেব। সদস্য পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

Model Hospital

১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলেও সাধারন সদস্য পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি হলেন, মো: নজরুল ইসলাম সুমন। ১৬ নং রূপসা দক্ষিণে ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি হলেন, মোঃ শাহ্ আলম। সদস্য পদে ২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

এদিকে ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের সংরক্ষিত আসনের ২ ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে বয়স জনিত কারণে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় রিটানিং অফিসার একমাত্র প্রার্থী হিসেবে পলী রানী চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করে।

ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানাযায়, ৭৪৭ জন প্রার্থীর মধ্যে ৫৩ জন প্রার্থী নিজ ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আরো জানান, ২০ ডিসেম্বর সোমবার ৬৯৪ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital