বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের রোড মার্চ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৪:০৩ পিএম
হাজীগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের রোড মার্চ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটের রোড মার্চ কর্মসূচি উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়।

৩ নভেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারে আয়োজিত রোড মার্চে চাঁদপুর জেলা বাসদের আহবায়ক শাহাজান তালুকদারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি এর সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কমিউনিষ্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) এর ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবির আতিক প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, কুমিল্লার ঘটনা আর্ন্তজাতিক ষড়যন্ত্র। কিন্তু সরকার তা বুঝতে ব্যার্থ হয়েছে। তাই আমরা বলবো এ ব্যর্থ সরকারের সময়ে কোন ধর্মের মানুষ নিরাপদ নয়।

আজকে যে জন্য আমাদের এ রোড মার্চ তা সরেজমিনে এসে বুঝতে পারলাম হাজীগঞ্জে প্রাণহানির জন্য পুলিশ দায়ী। কারন তারা সেইদিন যদি মূখে আঙ্গুল দিয়ে দাড়িয়ে না থাকতো তাহলে এতো বড় দূর্ঘটনা ঘটতো না। যত মন্দিরে হামলা হয়েছে এসব দায় সরকারকে নিতে হবে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। বাংলাদেশের মানুষ এক ও অভিন্ন হয়ে নিজ নিজ ধর্ম পালন করবে, সেই নিশ্চয়তা আজ এ রোড মার্চ থেকে সরকারের কাছে দাবি জানাই।

Model Hospital

উক্ত রোডমার্চে গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদের সদস্য মনির উদ্দিন সহ বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, ও কমিউনিস্ট লীগ এর কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।