বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হলো না ভারতের রান উৎসব, গুটিয়ে গেল ২৪০ রানে

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৬:৫৪ পিএম
হলো না ভারতের রান উৎসব, গুটিয়ে গেল ২৪০ রানে

পুরো আসরজুড়ে দাপুটে ব্যাটিং করে গেছে ভারত। বোলিংটাও হয়েছে তাদের দুর্দান্ত। ব্যাট-বলের দুর্বার পারফরম্যান্সে অপরাজিত থেকে ফাইনালে নাম লেখে রোহিত শর্মারা। ক্রিকেট অনুরাগীদের প্রত্যাশা ছিল শিরোপা নির্ধারণী ম্যাচেও ব্যাটিং তাণ্ডব চালাবে ভারতীয় ব্যাটাররা। কিন্তু সেই প্রত্যাশাটা স্বপ্ন হয়েই রয়ে গেল। হলো না রান উৎসব। অস্ট্রেলিয়ান পেস ঝড়ে অল্প রানেই গুটিয়ে গেল আয়োজকদের ইনিংস। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের পেস বোলিং ঝড়ে সবকটি উইকেট হারিয়ে কোনোমতে ২৪০ রানের পুঁজি গড়ল ভারত। ব্যাট হাতে লড়লেন কেবল লোকেশ রাহুল, বিরাট কোহলি আর রোহিত শর্মা। ত্রয়ী তারকা ব্যাট হাতে দৃঢ়তা না দেখালে লজ্জাজনক স্কোরেই থামতে হতো তাদের। ষষ্ঠ বিশ্বকাপ জিততে অজিদের দরকার এখন ২৪১।

অস্ট্রেলিয়ানদের বোলিং তোপের মাঝে আলো ছড়িয়ে গেছেন বিরাট কোহলি। আদায় করে নিয়েছেন দারুণ এক ফিফটি। তবে হাফ-সেঞ্চুরিকে জাদুকরী তিন অঙ্কে রূপ দিতে পারেননি ভারতের সাবেক এ ক্যাপ্টেন। তবে লোকেশ রাহুল পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে ছুটে চলছিলেন সেঞ্চুরির পানে। কিন্তু নাহ! দুর্ভাগ্য! তিনিও পারেননি। ফিফটিতেই সন্তুষ্ট থাকলেন রাহুল। ৬৬ রানের দুর্বার এক ইনিংস খেলে মিচেল স্টার্কের আগুন বোলিংয়ে সাজঘরের পথ ধরেন তারকা এ ব্যাটার।

অজিদের বোলিং তোপে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল ভারত। তবে বিরাট কোহলির ব্যাটিং দৃঢ়তায় সেই বিপদ কাটিয়ে উঠার সাহস দেখিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। লোকেশ রাহুলের সঙ্গে বড় জুটি গড়ার আভাস দিচ্ছিলেন। কিন্তু নিজের ইনিংসটি বড় করতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক কোহলি। ফিফটি হাঁকিয়েই প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৬৩ বলে ৪ বাউন্ডারিতে দলের প্রয়োজনে খেলেন ৫৪ রানের দাপুটে এক ইনিংস। কোহলির বিদায়ে ফের চাপটা বেড়ে যায় ভারতের। যেটা আর কেউ সামাল দিতে পারেনি।

অজিদের দুরন্ত বোলিংয়ের জবাবে ভারতীয়দের ব্যাটিংও হচ্ছে দুর্দান্ত। তবে শুরুর তোপে ভারত হারিয়ে ফেলে তিন উইকেট। তাতেই পড়ে যায় চাপে। সেখান থেকেই ভারতীয় ইনিংসের গড়বড়ের শুরু। প্রথম তোপটা দাগান মিচের স্টার্ক। ৪ রান নিয়ে অ্যাডাম জাম্পার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান গিল। দারুণ ব্যাটিং করেও ফিফটি মিস করেন রোহিত শর্মা। ৪৭ রানে সন্তুষ্ট থেকে ভারতীয় ক্যাপ্টেন ফিরেন গ্লেন ম্যাক্সওয়েলের বলে ট্রাভিস হেডের তালুবন্দি হয়ে। আর শ্রেয়াস আইয়ারকে ব্যক্তিগত ৪ রানে হতাশ করেন প্যাট কামিন্স।

Model Hospital

বিশ্বকাপের শুরুটা ভালো কাটেনি। উইকেট পেতেই বেগ পেতে হয়েছে মিচেল স্টার্কের। কিন্তু আসরের শেষ দিকে ফর্মে ফেরেন মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে নেন তিন উইকেট। আজ ভারতের বিপক্ষে ফাইনালেও তারকা এ অজি পেসার পেলেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স। একটি করে উইকেট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital