বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে দুইটি অটোরিকশাসহ ৩ চোর আটক

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:০৭ পিএম
ফরিদগঞ্জে দুইটি অটোরিকশাসহ ৩ চোর আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে ১টি অটোরিকশা ১টি মিশুক ও তিনটি ব্যাটারীসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

১৯ নভেম্বর রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নির্দেশে এসআই মোঃ ইসমাইল হোসেন, এ.এস.আই মোঃ সাদ্দাম হোসেন ও অলিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মোহছেন আওলিয়ার ভাংঙ্গারি দোকানের পাশ থেকে চোরাইকৃত একটি অটোরিকশা ও মিশুকসহ মোঃ সুমন মেস্তুরি (৩২) ও ইয়াসিন মুন্সী (২২) দুই চোরকে আটক করে।

পরবর্তিতে রূপসা দক্ষিন ইউনিয়নের বটতলা এলাকা থেকে তিনটি ১২ ভোল্ডের ব্যাটারীসহ মো: রাকিব(২২)কে আটক করে।

আটকৃতরা হলো, চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচলি এলাকার মনচুর বেপারীরর ছেলে মোঃ সুমন ও একই উপজেলার ইসলামপুর গাছতলী এলাকার ইব্রাহিম মুন্সির ছেলে ইয়াছিন মুন্সি এবং ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের কাওনিয়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো. রাকিব।

Model Hospital

থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন এলাকা হতে চোরাই গাড়ি ও ব্যাটারি সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামিরা চিহ্নত অটোরিকশা চোরাই চক্রের সদস্য। তাদের আজ সোমবার নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital