বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি থানা পুলিশের প্রেস কনফারেন্স

চাঞ্চল্যকর শাহরাস্তি রিনা হত্যায় ঘাতক স্বামী হাবিবুর আটক  

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০:৪৫ পিএম
চাঞ্চল্যকর শাহরাস্তি রিনা হত্যায় ঘাতক স্বামী হাবিবুর আটক  
শাহরাস্তিতে চঞ্চল্যকর স্ত্রী রিনা আক্তার (২৫) হত্যার প্রধান ঘাতক আসামী  হাবিবুর রহমানকে (৪৮) আটক করছে পুলিশ।
ওই হত্যাকাণ্ডের ৭২ ও মামলার ৪৮ ঘন্টার মধ্যে শাহরাস্তি উপজেলার  টামটা উত্তর ইউপির হোসেনপুর এলাকায় পরানপুর গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।
দ্রুততম সময়ের মধ্যে চাঁদপুর পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় ও এ এস পি (কচুঁয়া) সার্কেল রিজওয়ান সাঈদ জিকুর সার্বিক তত্ত্বাবধানে  শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ  ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বের সংশ্লিষ্ট অফিসার ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
এতে নিহত রিনার পরিবার পরিজন স্থানীয় বাসিন্দারা বিষয়টিতে স্বস্তি প্রকাশ করে সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন।
সোমবার ২০ নভেম্বর সন্ধ্যায় শাহরাস্তি গনমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং কালে এ এস পি (কচুয়া) সার্কেল রিজওয়ান সাঈদ জিকু জানান, রোববার চাঁদপুর পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের একদিন পর শাহরাস্তি মডেল থানা পুলিশ আলোচিত রিনা হত্যা কান্ডের ৭২ ঘন্টা ও মামলার ৪৮ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামি ঘাতক হাবিবুর রহমান কে উপজেলার টামটা উত্তর ইউপির পরানপুর গ্রাম থেকে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হাবিবুর রহমান হত্যার কথা স্বীকার করেছে।
এছাড়া ওই মামলা অভিযুক্ত চার আসামিকে ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ও পুলিশ পরিদর্শক তদন্ত  মো: খায়রুল আলম ।
উল্লেখ্য, গত ১৭ই নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় উপজেলা টামটা উত্তর ইউপি সুরসই কাজী বাড়ীতে স্বামী হাবিবুর রহমান নির্মম ভাবে কুপিয়ে দ্বিতীয় স্ত্রী রিনা আক্তারকে  জখম করে, অবশেষে তার মৃত্যু হয়। নিহতের পরিবার স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্র জানায়, ওই বাড়ীর হাবিবুর রহমান দুই মাস পূর্বে পার্শ্ববর্তী টামটা দক্ষিণ ইউপির কাজী বাড়ীর বিল্লাল হোসেনের কন্যা রিনা আক্তারকে বিয়ে করেন।
কিছুদিন যেতেই স্ত্রী রিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকের  টিক টকে আসত্য হয়ে পড়ে। ওই কান্ডে স্ত্রীর রিনার সঙ্গে হাবিবুর রহমান বিবাদে জড়িয়ে পারিবারিক কলহ বিকট আকার ধারণ করে। এরই মধ্যে প্রথম স্ত্রীর দেওয়া মামলায় হাবিবুর রহমান গ্রেপ্তার হয়ে জেলে চলে যান। ওই সুযোগে দ্বিতীয় স্ত্রী রিনা আক্তার গত ১৭ই অক্টোবর কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে যান। সেখানে এক মাস থেকে  গত ১৭ই নভেম্বর  শুক্রবার দুপুর ২ টায় স্বামীর বাড়ি সুরসই কাজী বাড়ীতে ফিরে আসেন তিনি ।
ওই সময়ের মধ্যে জেল থেকে ফিরে এসে স্বামী হাবিবুর রহমান স্ত্রী রিনা আক্তারের অনুপস্থিতির বিষয় নিয়ে চরম বাক্ বিতান্ডায় জড়িয়ে পড়েন। স্বামী হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে স্ত্রী রিনাকে ছুরি নিয়ে তেড়ে এলে সে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাবার চেষ্টা করে। একপর্যায়ে পার্শ্ববর্তী প্রবাসী দেবর রেদোয়ানের ঘরে তিনি আশ্রয় নেন।সেখানে গিয়ে হাবিবুর রহমান আবারো বিবাদে জড়িয়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ।
এ প্রসঙ্গে প্রবাসি রেদোয়ানের স্ত্রী নাজমা আক্তার (৩০) জানায়, বিয়ের পর থেকেই পরকিয়ার বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ লেগে থাকতো। ১ মাস পর রিনার বাড়ি ফেরার বিষয়টি নিয়ে বিবাদে বাসুর হাবিবুর রহমানের হাতের  চুরির এলোপাতাড়ি কোপানিতে ঘটনাস্থলেই রিনা মারা যায়।
এ ব্যাপারে নিহত রিনার বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় গত ১৮ ই নভেম্বর ৫ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করে যার মামলা নং ০৬, তাং ১৮/ ১১/২০২৩ ইং।
এছাড়া পুলিশ আরো জানায় , হাবিবের স্বীকারোক্তি অনুযায়ী রিনা আক্তারের ব্যবহত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এবং হত্যার কাজে ব্যবহার করা ছুরি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, তদন্ত অব্যাহত রয়েছে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital