শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইউসিবির ২২৬তম শাখা উদ্বোধন

ব্যাংকিং সেবাকে আধুনিক নিরাপদ সহজ ও গ্রাহকবান্ধব করেছে ইউসিবি : ও সিইও আরিফ কাদরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৬:৫৩ পিএম
ব্যাংকিং সেবাকে আধুনিক নিরাপদ সহজ ও গ্রাহকবান্ধব করেছে ইউসিবি : ও সিইও আরিফ কাদরী

চাঁদপুরে সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র ২২৬তম শাখার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) ছেংগারচর বাজারের কলাকান্দা রোডের জমজম টাওয়ারের নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ব্যাংক-চত্বরে এক সংক্ষিপ্ত সুধী-সমাবেশের আয়োজন করা হয়। সুধী-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ মো. আরিফ উল্যাহ সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, মো. খোরশেদ আলম, এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, মতলব উত্তর শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

Model Hospital

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং আন্তরিকভাবে অনুশীলন করছে।

তিনি সংশ্লিষ্ট সকলকে মতলব উত্তর শাখা, চাঁদপুরে (জমজম টাওয়ার, কলাকান্দা রোড, ছেংগারচর, মতলব উত্তর, চাঁদপুর) ইউসিবির ব্যাংকিং সেবা গ্রহণের আমন্ত্রণ জানান।

আরিফ কাদরী বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা ও ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital